LOADING
জার্মানিতে বড়দিনের উৎসবে হামলার চক্রান্ত নস্যাতের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে জার্মান পুলিশ। তারা সবাই মরক্কো, সিরিয়া ও মিসরের বাসিন্দা বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
সিডনির বন্ডাই বিচে ইহুদি ধর্মের হানুকা অনুষ্ঠান চলাকালে হয় হামলা। এ ঘটনার পর থেকেই আলোচনায় ইহুদ্বিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম ইস্যুটি। এরইমধ্যে হামলাকারী হিসেবে উঠে এসেছে ২ মুসলিমের নাম। ফলে এই ইস্যুতে সরব হয়ে উঠেছে ইসরায়েল। এমনকি হামলার জন্য সরাসরি ফিলিস্তিনকে দায়ি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর দাবি, ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ায় ইহুদি বিদ্বেষ বেড়েছে অস্ট্রেলিয়ায়।