শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে অভিহিত করায়, প্রধান নির্বাচন কমিশনারকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে অপসারণ চেয়েছে ন্যাশনাল লইয়ার্স এলায়েন্স। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অযোগ্য অভিহিত করে তার পদত্যাগ দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি -এনসিপির আইনজীবীদের এই সংগঠনটি।
সিঙ্গাপুরের পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্স। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। সেখানকার অ্যাক্সিডেন্স ইমার্জেন্সি বিভাগে হবে তার উন্নত চিকিৎসা।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ, তার বান্ধবি মারিয়া আক্তার লিমার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সুদানে জাতিসংঘের ঘাটিতে সন্ত্রাসীদের হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং ৮ সেনা সদস্য আহত হয়েছেন।
সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ২০২৪ সালের অভ্যুত্থানের পরে ১২ ডিসেম্বর ২০২৫ সালে দাঁড়িয়ে শরিফ ওসমান হাদির মাথায় যে গুলি করা হয়েছে, তা শুধু তাকে হত্যার উদ্দেশে নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া সেই অভ্যুত্থানের বুকে নিক্ষিপ্ত হয়েছে।
গেল ৫৪ বছরে বাংলাদেশ একটা ওসমান হাদিকেই উপহার দিতে পারছে। আপনি চাইলেও, আমি চাইলেও ওসমান হাদি হইতে পারব না। বলেছেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। জানা গেছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। যদিও এখনও তা আনুষ্ঠানিকভাবে চিকিৎসকরা গণমাধ্যমকে জানাননি।
হামলা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সুপরিকল্পিত আঘাত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. ইউনূস। শুক্রবার (১২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তাবাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠকে এমনটা জানান প্রধান উপদেষ্টা।